নন্দনের বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল, উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী
কলকাতা: আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপ ফাইনালের মাঠের অংশ নিজেদের সংগ্রহে রাখতে পারবেন ফুটবলপ্রেমীরা। ফিফা মাঠ টুকরো টুকরো করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপ ফাইনালের মাঠের একটি টুকরো কিনতে খরচ করতে হবে ৪৫০ ডলার বা প্রায় ৪৩ হাজার টাকা। এই টাকা খরচ করে ফুটবলপ্রেমীরা মাঠের কতটা অংশ কিনতে পারবেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি। শুধু বলা হয়েছে প্রতিটি টুকরোর মাপ হবে ১৭.৫/১৭.৫/১৭.৭। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার কথা বলা হয়েছে। কিন্তু ১৭.৫ ইঞ্চি, সেন্টিমিটার না মিলিমিটার তা বলা হয়নি। বহু আগ্রহী ফুটবলপ্রেমী ফিফার কাছে মাঠের টুকরোর মাপের একক জানতে চেয়েছেন। অভিযোগ এ ব্যাপারে ফিফা কর্তাদের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।
ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের একটি খাঁটি টুকরোর মাধ্যমে ফুটবল ইতিহাসের একটি আসল অংশের মালিক হোন। যা একটি উচ্চমানের অ্যাক্রিলিকে স্থায়ীভাবে সংরক্ষিত। সঙ্গে একটি স্মারক রয়েছে। প্রতিটি টুকরোয় থাকবে ফাইনালের মাঠের একটি আসল খণ্ড। যা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আয়োজনকে স্মরণীয় করে রাখার একটি অনন্য সংগ্রহযোগ্য বস্তু।’’ স্মারকটি কী ভাবে তৈরি করা হচ্ছে, তাও জানানো হয়েছে ফিফা ওয়েবসাইটে। বিশ্বকাপ ফাইনাল হয়ে যাওয়ার পর শুরু হবে মাঠের টুকরো আগ্রহীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ। শুধু আমেরিকা এবং ইউরোপের বাসিন্দারাই মূলত এই স্মারক কিনতে পারবেন। কারণ বিশ্বের আর কোথাও মাঠের টুকরো ফিফা পৌঁছে দেবে না। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
